advertisement
advertisement

কালো স্যুটে শাহরুখ, গাউনে মোহময়ী গৌরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কালো স্যুটে শাহরুখ, গাউনে মোহময়ী গৌরী

advertisement

শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।কালো পোশাকের চিরকালীন আভিজাত্যকে দুই ভিন্ন স্টাইলে তুলে ধরলেন বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান। দুবাইয়ে বিলাসবহুল আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন তারকা দম্পতি।

View this post on Instagram A post shared by Team Shah Rukh Khan (@teamshahrukhkhan) শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।রুপালি কারুকাজে শাহরুখের ব্ল্যাক স্যুটকালো সিঙ্গেল ব্রেস্টেড ব্লেজার ও মানানসই ট্রাউজারে হাজির হয়েছিলেন শাহরুখ। ব্লেজারের নচড ল্যাপেলজুড়ে ছিল ঘন রুপালি কারুকাজ, একই কাজ দেখা গেছে হাতার কাফ ও পকেটেও।

প্রচলিত শার্ট-টাইয়ের বদলে খোলা নেকলাইন রেখেছিলেন অভিনেতা।গলায় একাধিক ডায়মন্ড নেকলেস ও ছোট্ট পেনডেন্ট, হাতে ব্রেসলেট ও স্টেটমেন্ট রিং, কানে কালো কাফ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর