advertisement
advertisement

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার ১১ শিক্ষার্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার ১১ শিক্ষার্থী

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৬

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ফল অর্জন করায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সিতারা পারভীন।

তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ চালু করা হয়।এবার পুরস্কার পেয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাশাহুদ আহমেদ, অর্জিতা সূত্রধর, আকতারুল ইসলাম, তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া রহমান, সাদিয়া পারভীন, সানজানা জেবিন, ফাহিম হাসান, আলী হাসান ওয়াহিদ ও অনুষ্কা ব্যানার্জী।অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একজন মেধাবী, আদর্শবান আর পথপ্রদর্...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর