ইলন মাস্ক ও জেনসেন হুয়াং
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সময়টা ভালো যাচ্ছে না। চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তাঁর পরিস্থিতি জটিল হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা সিইওকে শিগগিরই পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।এক্সের (সাবেক টুইটার) এক ব্যবহারকারী এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় তাঁকে নিয়োগ দেওয়ার জন্য ইলন মাস্ককে অনুরোধ করেন। ইলন মাস্ক তাতে সম্মতি জানান। জবাবে তিনি লেখেন, ‘এটা সম্মানজনক।’ খবর ইন্ডিয়া টুডেরএর আগেও জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইলন মাস্ক।
এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় হুয়াং প্রথমবারের মতো বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর মাস্ক এক পোস্টে তাঁর প্রতি সমর্থন জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।