advertisement
advertisement

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনের মাদ্রিদে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ১১ নভেম্বর ২০২৬

advertisement

আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা গতকাল বুধবারের ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরনের সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘট চলাকালে বার্সেলোনায় মুখোশধারী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আর বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ।

বার্সেলোনায় বিক্ষোভের সময়ের ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা ময়লা ফেলার বিনে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।ধর্মঘটের ফলে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়।

বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা যায়।বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেন, মানুষের ব্যাপক অংশগ্রহণে ধর্মঘট সফল হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর