স্বামী ফিরোজ গান্ধীর সঙ্গে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া স্ক্রিনশট
ফিরোজ গান্ধীর অনেক দোষ ছিল, অনেক ত্রুটি ছিল। তবু ইন্দিরা গান্ধী তাঁকে পছন্দ করতেন। সব ভালো–মন্দসহ। শ্বশুর–শাশুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।সোনিয়া তাঁর শ্বশুরমশাই ফিরোজ গান্ধীকে দেখেননি।
কিন্তু শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথাবার্তা এবং বিভিন্নজনকে লেখা তাঁর চিঠিপত্র থেকে দুজনের বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক মূল্যায়নের ধারণা করেছেন।ফিরোজ গান্ধীকে নিয়ে গুজবের কথা এক বন্ধুর কাছ থেকে শোনার পর ইন্দিরা তাঁকে যে চিঠি লিখেছিলেন, আত্মকথায় সোনিয়া তার উল্লেখ করেছেন। সেই চিঠিতে ইন্দিরা লিখেছিলেন, ‘ফিরোজের অনেক দোষ আছে। অনেক ত্রুটিও আছে। আমাদের কার মধ্যেই–বা তা নেই?
কিন্তু এর জন্য তাঁর প্রতি আমার অনুভূতিতে কোনো বদল ঘটে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।