প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম অবলম্বনে
‘আদ্যোপান্ত’র আয়োজনে ‘মনপাখি’ শিরোনামে একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ৬ নভেম্বর। আজ প্রদর্শনীটির শেষ দিন।পাখির সঙ্গে মানুষের মনের এক অদ্ভুত আত্মীয়তা রয়েছে। মানুষ শরীর নিয়ে চাইলেই আকাশে উড়তে পারে না, অথচ পাখি অনায়াসে ডানা মেলে পাড়ি দেয় দিগন্ত থেকে দিগন্তে। হয়তো এই অসম্ভবের আকাঙ্ক্ষা থেকেই পাখি মানুষের কল্পনায় বারবার স্বপ্ন, মুক্তি ও স্বাধীনতার রূপক হয়ে উঠেছে।
পাখির উড়ে চলার মধ্যে মানুষ খুঁজে পেয়েছে তার অদম্য আকাঙ্ক্ষা, সীমা অতিক্রমের সাহস এবং মুক্ত জীবনের প্রতিচ্ছবি। শুধু তা-ই নয়, প্রাচীনকাল থেকে পত্রবাহক, লোককথার দূত, প্রেমের বার্তাবাহক কিংবা বিরহের প্রতীক—নানা পরিচয়ে পাখি মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। ‘অপরূপা’, অ্যাক্রিলিক, রবিউল ইসলামসাহিত্যে, সংগীতে, চিত্রকলায় এবং লোকজ আখ্যানের পরতে পরতে পাখির এই বহুমাত্রিক উপস্থিতি তাই মোটেও আকস্মিক নয়।
এর সঙ্গে যুক্ত হয়েছে পাখির স্বাভাবিক সৌন্দর্য, বর্ণিল পালক, বিচিত্র অবয়ব, মধুর কণ্ঠস্বর এবং উড়ে চলার অনন্য ছন্দ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।