বগুড়ার শেরপুরে মহাসড়কে দুর্ঘটনাকবলিত মাছবাহী পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায়
বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মাছবাহী পিকআপের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালকসহ দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪০)।
তিনি উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা এবং দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসের অপেক্ষায় ছিলেন রেজাউল করিম। তিনি তখন মহাসড়কের বগুড়ামুখী লেনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেন।স্থানীয় দুই ব্যক্তির ভাষ্য, দুর্ঘটনায় পিকআপের চালকসহ আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।