বাজারে এসেছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’
স্যান্ডপেপার দিয়ে বল ঘষে বিকৃত করার সেই ঘটনা আট বছর পরও অস্ট্রেলীয় ক্রিকেটের অস্বস্তির নাম। কেপটাউনের নিউল্যান্ডসে ২০১৮ সালের সেই ঘটনা নিয়ে এত দিন ধরে চলে আসা বিতর্ক নতুন করে উসকে দিয়েছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’। বইটিতে খাজার বক্তব্যের পর ঘটনাটি নিয়ে আবার তদন্তের দাবি উঠেছে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলছে, নতুন করে তদন্তের কোনো কারণ তারা দেখছে না।২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাঁদের এই শাস্তি দেওয়া হয়।
মাঠে স্যান্ডপেপার নিয়ে গিয়ে বলের পৃষ্ঠ ঘষে রুক্ষ করার দায়িত্ব পালন করেছিলেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।