আশরাফুল ইসলাম
আশরাফুল ইসলাম ভোলার মনপুরা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।আশরাফুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। সে কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মচারী হিসেবে কাজ করত।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গতকাল রাতে আলোকসজ্জা ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিল আশরাফুল। একপর্যায়ে জেনারেটর থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল বলেন, আশরাফুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।নিহত কিশোরের পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব দূর করতে লেখাপড়ার পাশাপাশি ডেকোরেটরের কাজে যুক্ত হয়েছিল আশরাফুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।