advertisement
advertisement

চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো

ক্যারিকের বিদায়ের পর তাঁর উত্তরসূরি হিসেবে আলোচনায় মরিসিও পচেত্তিনো

advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মাইকেল ক্যারিক। দলের টানা ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত সাবেক এই ইংলিশ মিডফিল্ডারের ওপর আস্থা হারিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্যারিকের সঙ্গে তাঁর কোচিং স্টাফের সদস্যরাও ক্লাব ছেড়েছেন।বৃহস্পতিবার সকালে ক্যারিংটনে গিয়ে ক্যারিককে বরখাস্তের সিদ্ধান্ত জানান ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা।

তাঁর সঙ্গে কোচিং স্টাফের সদস্য স্টিভ হল্যান্ড, জনাথন উডগেট ও জনি ইভান্সকেও বিদায় নিতে হয়েছে। পরে এক বিবৃতিতে ক্যারিকের বিদায়ের খবর নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। স্থায়ী কোচ হিসেবে ১৬ ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্যারিক। তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে এই মৌসুমে তাদের একমাত্র জয় ইপসউইচ টাউনের বিপক্ষে, ৫-২ গোলে।অ্যাস্টন ভিলার সঙ্গে গত রোববার ৪-৪ গোলে ড্র করার পর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৮তম স্থানে নেমে যায় ইউনাইটেড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর