advertisement
advertisement

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ আলী

advertisement

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তানোর উপজেলার প্রাণপুর গ্রামে তাঁর বাড়ি।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এ জন্য গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা চালান।এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না।

বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর