advertisement
advertisement

এবার সহকর্মী নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের অভিযোগ, কে এই কিম্বারলি পাওয়েল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
এবার সহকর্মী নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের অভিযোগ, কে এই কিম্বারলি পাওয়েল

এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল

advertisement

এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলবিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কোম্পানির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার পাঁচজন কর্মী জানিয়েছেন, হুয়াংয়ের সঙ্গে পাওয়েলের সম্পর্ক ছিল। তবে তাঁরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তাঁদের ভাষ্য অনুযায়ী, হুয়াংয়ের অধীনে কাজ করেন পাওয়েল।

দুজনই অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার সম্মেলন চলাকালে একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর