advertisement
advertisement

আট বিভাগের খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্লেভারফুল বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
আট বিভাগের খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্লেভারফুল বাংলাদেশ

নৃত্য পরিবেশনা

advertisement

দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’।বাংলাদেশের খাবার মানেই কেবল স্বাদ কিংবা রসনার তৃপ্তি নয়, এর সঙ্গে মিশে আছে অঞ্চলভিত্তিক ইতিহাস, মানুষের জীবনযাপন, লোকজ সংস্কৃতি ও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ঐতিহ্য।

দেশের একেক অঞ্চলের খাবারের স্বাদ যেমন আলাদা, তেমনি প্রতিটি পদের সঙ্গে জড়িয়ে আছে নিজস্ব জনপদের গল্প। সেই গল্পকে খাবার, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী আয়োজন ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’।নৃত্য পরিবেশনা১১ নভেম্বর সন্ধ্যায় হোটেলটির ক্যাফে সোশ্যাল-এ বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্য, শিল্পকলা ও সংস্কৃতিকে দেশি-বিদেশি অতিথিদের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর