advertisement
advertisement

খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ, আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ, আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর

এনবিআরের কার্যালয়

advertisement

খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এই বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে।

আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তবায়ন শুরু হলে তাঁরা করের আওতায় চলে আসবেন। তবে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, এতে দেশের ছোট ছোট খুচরা বিক্রেতার ওপর চাপ বাড়বে। এতে পণ্যের দাম বাড়তে পারে।কারা কীভাবে অ্যাপ ব্যবহার করবেনবড় বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশজুড়ে পরিবেশক আছে। প্রাথমিকভাবে পণ্যের এই পরিবেশকেরাই এনবিআরের অ্যাপ ব্যবহার করবেন।

এই অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখবেন, রসিদ দেবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর