advertisement
advertisement

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

জাতীয় সংসদ

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে তিনি প্রশ্নের উত্তর দেন। প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে।

এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর