অ্যান হ্যাথওয়ে। এএফপি
হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন? অ্যান হ্যাথওয়ে তাঁদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন–জগতের শিক্ষানবিশ, কখনো ব্যাটম্যানের বিপরীতে ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের এক জটিল চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের অভিনয়ের আলাদা ছাপ রেখেছেন তিনি। আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর জন্মদিন।
১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর। এ বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচটি সিনেমা। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত। রোমান্টিক কমেডি থেকে শুরু করে সংগীতনির্ভর নাটক, সায়েন্স ফিকশন, থ্রিলার—বিভিন্ন ঘরানায় নিজেকে মেলে ধরেছেন অ্যান।
২০২৬ সালে তাঁর অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’।‘মাদার মেরি’ সিনেমায় অ্যান হ্যাথওয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।