বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথিরা। কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার, গাজীপুর। ১২ নভেম্বর ২০২৬
ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে। আমি বই পড়েছি। আমার বিশ্বাস, ফল ভালো হবে—কথাগুলো বলছিল বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ধরা পাল। এই প্রতিযোগিতা ঘিরে তার কথায় ছিল উচ্ছ্বাস–উদ্দীপনা।আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এই বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।বই পড়া প্রতিযোগিতার পরীক্ষাটি হয় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের পাশে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে।
সকাল সোয়া নয়টার দিকে সরেজমিন দেখা যায়, পরীক্ষা শেষে কেউ বেরিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ আবার পাঠাগারে মূল অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।