ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে
১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। জেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা ১২ নভেম্বরকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা, মারা যাওয়া মানুষের স্মরণে ভোলায় স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, উপকূলীয় সবুজবেষ্টনী সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি নেওয়ার দাবি জানান।সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ১৯৭০ সালের জলোচ্ছ্বাসের পর উপকূল রক্ষায় সবুজবেষ্টনী গড়ে তোলা হয়েছিল।
কিন্তু এখন সেই গাছ কেটে ইটভাটা ও গৃহস্থালির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।