advertisement
advertisement

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব আগামীকাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব আগামীকাল

প্রতিযোগিতার পাশাপাশি বিকেল ৩টায় ‘Career in AI Era: Opportunities and Challenges’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

advertisement

দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২০০ মেয়ে অংশ নেবে বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি’২৬)-এর জাতীয় পর্বে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে প্রতিযোগিতাটি।

বিডিওএসএনের #MissingDaughter কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য মেয়েদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলা এবং প্রযুক্তি খাতে তাদের অংশগ্রহণ বাড়ানো।আয়োজকেরা জানান, প্রতিযোগিতা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০টির বেশি অনলাইন ও অফলাইন কার্যক্রম, প্রোগ্রামিং ক্যাম্প ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে ১ হাজার ৫০০-এর বেশি মেয়ে।

অনলাইন প্রাথমিক পর্বের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশ নেবে।খুদে ভক্তের জন্য কেন কেঁদেছিলেন হুমায়ূন আহমেদপ্রতিযোগিতার পাশাপাশি বিকেল ৩টায় ‘Career in AI Era: Opportunities and Challenges’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর