advertisement
advertisement

কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ

১৯৭৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য চিলির দল। সামনের সারিতে বল হাতে লেওনার্দো বেলিস

advertisement

একটি ফুটবল ম্যাচ। দুই দেশের লড়াই। অথচ নির্ধারিত দিনে মাঠে ছিল মাত্র একটি দল। প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে গ্যালারিতে জমেছিল দর্শক, মাঠে প্রস্তুত ছিলেন রেফারি, আর টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিল চিলির জাতীয় দল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের খেলোয়াড়েরা আসেননি। শেষ পর্যন্ত চিলির অধিনায়ক বল নিয়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের শূন্য গোলে বল পাঠালেন।

কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ!শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনাটি সত্যি। ১৯৭৩ সালের ২১ নভেম্বর চিলির সান্তিয়াগোতে ঘটে যাওয়া এই ঘটনাটি ফুটবল ইতিহাসে পরিচিত ‘দ্য ঘোস্ট ম্যাচ’ বা ‘ভুতুড়ে ম্যাচ’ নামে। কিন্তু কেন একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ অনুপস্থিত ছিল? কেন একটি দেশের জাতীয় স্টেডিয়ামে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল?

আর কেনই-বা ফিফা এমন একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিল, যার পেছনে জড়িয়ে ছিল সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক বন্দিত্ব, নির্যাতন ও স্নায়ুযুদ্ধের উত্তেজনা?এই অদ্ভুত ম্যাচের পেছনের গল্প বুঝতে হলে ফিরে যেতে হবে ১৯৭০-এর দশকের চিলিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর