advertisement
advertisement

এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ

advertisement

এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গুদাম ও মূল সরবরাহ কেন্দ্র রাজধানীর হাজারীবাগে। গ্রাহকের কাছ থেকে পণ্য এনে শুরুতে সেখানেই রাখা হয়। পরে গাড়িতে করে পৌঁছানো হয় সারা দেশে।

তবে গত তিন সপ্তাহ ধরে কুরিয়ার সার্ভিসটির গাড়ি দেখলেই হামলা হচ্ছে।গত ২৪ দিনে (২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, পরিবহন ও কর্মীদের ওপরে অন্তত ১৯ বার হামলা হয়েছে। কখনো চলন্ত গাড়িতে ইট ছুড়ে ভাঙা হচ্ছে কাচ, কখনো মোটরসাইকেলে এসে পথ আটকে চালককে মারধর করা হচ্ছে। কোথাও পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চলছে।

এসব হামলায় তাদের ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর