advertisement
advertisement

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার চ্যালেঞ্জ নিতে কেন রাজি হলেন স্কালোনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার চ্যালেঞ্জ নিতে কেন রাজি হলেন স্কালোনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

advertisement

আর্জেন্টাইন ফুটবলের আবেগের ভাষা একটু অন্য রকম। সেখানে কখনো কখনো কথার চেয়ে চোখের জল বেশি কিছু বলে—আনন্দে, দুঃখে, প্রাপ্তিতে কিংবা হারানোর আশঙ্কায়। চারপাশের মানুষ তখন শুধু তাকিয়ে থাকে। বোঝার চেষ্টা করে, ওই কান্নার ভেতরে কতটা গল্প লুকিয়ে আছে। গতকাল যেমন কাঁদছিলেন লিওনেল স্কালোনি।আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের আনুষ্ঠানিকতা সারতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

তাঁর কান্না দেখে আর্জেন্টাইনদের মুখে হাসি। যেন হারিয়ে যেতে বসা কোনো প্রিয় মানুষকে আবার ফিরে পাওয়া।কিন্তু স্কালোনির এই থেকে যাওয়ার গল্পটা তো গতকালের নয়। এর শুরু আরও আগে। গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে হারের পর। সেই হারের পরই স্কালোনি বলেছিলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে আছি...তারপর হয়তো থামব।’ কথাটা শুনে আর্জেন্টাইনদের বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গিয়েছিল।

যে মানুষটি তাঁদের বিশ্বকাপ জিতিয়েছেন, তিনটি বড় শিরোপা এনে দিয়েছেন, সেই মানুষই কিনা চলে যাওয়ার কথা ভাবছেন!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর