advertisement
advertisement

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, খরচায় সবচেয়ে কম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, খরচায় সবচেয়ে কম

প্রতীকী ছবি

advertisement

দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের চিকিৎসা মূলত বেসরকারি খাতনির্ভর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পক্ষে ২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব। দেখা যাচ্ছে, ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশ পিছিয়ে।ডায়াবেটিসবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ (২০২৫) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুমিত সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি।

ডায়াবেটিসের রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ সপ্তম। গতকাল শুক্রবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস আছে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে।আজ বিশ্ব ডায়াবেটিস দিবস।

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর