advertisement
advertisement

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

advertisement

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্ববিদ্যালয় ও স্কুল–কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার। গতকাল শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেছেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগে ফার্স্ট রানারআপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর