ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের ইম্ফলে চলমান নিরাপত্তা সংকট ও অঞ্চলটিতে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজারও মানুষ। ৩১ অক্টোবর ২০২৬
ভারতের মণিপুরে আবারও জাতিগত সংঘাতের জেরে নিহত হলেন চার সাধারণ নাগরিক। গতকাল শুক্রবার ইম্ফল-উখরুল সংযোগকারী ২০২ নম্বর জাতীয় সড়কের নিউ হেভেন এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় এ ঘটনা ঘটে।নিহত চারজনই তাংখুল নাগা সম্প্রদায়ের।
তাঁরা দুটি আলাদা গাড়িতে ইম্ফলের উদ্দেশ্যে সফর করছিলেন।সরকারি নিরাপত্তা বাহিনীর বহরে যোগ দেওয়ার জন্য লিটান পৌঁছানোর আগেই নিউ হেভেনের ওই স্পর্শকাতর এলাকায় ওই দুই গাড়ির ওপর স্নাইপার হামলা চালানো হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়।উল্লেখ্য, গত ১৮ এপ্রিলও ঠিক এ জায়গাতেই দুজন নাগা নাগরিককে হত্যা করা হয়েছিল।
প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, এ পথে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে লিটান থেকে ২০ কিলোমিটার দীর্ঘ সংবেদনশীল এলাকায় সরকারি নিরাপত্তাবলয়ের সাহায্য নিতে হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।