advertisement
advertisement

আমার বাবার স্কুটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
আমার বাবার স্কুটি

advertisement

আমার বাবার একটা স্কুটি আছে। স্কুটিটা আমাদের পরিবারের একটা অপরিহার্য অংশ। এটা ছাড়া আমার দৈনন্দিন জীবন কল্পনা করাই কঠিন।আমার স্কুলের সময় সকাল ৮টা থেকে বেলা ১টা ৪৫। তবে বাসের কারণে আমাকে ঘুম থেকে উঠতে হয় ৬টা ৩০–এ। বাস আসে সকাল ৭টায়। আমি ৬টা ৫০-এ বাসা থেকে বের হয়ে একলাফে স্কুটিতে বসে আমার বাবার সঙ্গে যাই। গিয়ে দেখি, বাস রাস্তার এক প্রান্তে, আমি অন্য প্রান্তে। আমার বাবা আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে যায়।

এরপর আমার বোনকে তার স্কুলে দিয়ে আমার বাবা আবার স্কুটিতে চড়ে অফিসে যায়। সন্ধ্যায় স্কুটিতে চড়ে অফিস থেকে ফিরে আসে।একদিন আমার বাবার সঙ্গে আমি আর আমার বোন স্কুটিতে করে যাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল, আমার বোনকে কারাতে ক্লাসে দিয়ে আমি আর বাবা চোখের ডাক্তারের কাছে যাব। হঠাৎ করে আমাদের সুন্দর যাত্রাকে ছিন্ন করে দিয়ে স্কুটির এসকেলেটরের তার ছিঁড়ে গেল। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। স্কুটি মেরামত করার জন্য অনেক দোকান ছিল।

কিন্তু তখন তো ভোর, তাই সব দোকান বন্ধ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর