advertisement
advertisement

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

রাম চরণ ও উপাসনা। ইনস্টাগ্রাম থেকে

advertisement

স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবে উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি তিনি। প্রায় ৭৭ হাজার কোটি টাকার মূল্যমানের এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থেকে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন উপাসনা।

ব্যবসা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা জানিয়েছেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদা, অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি। দাদার একটি কথাই বদলে দিয়েছিল তাঁর জীবন সম্পর্কে ভাবনা। উপাসনার ভাষায়, ‘তুমি এই পরিবারে জন্মেছ, এই পরিবারেই বিয়ে করেছ। তাহলে এই সুযোগ কাজে না লাগালে এর অর্থ কী?

বাড়িতে বসে শুধু আরাম করতে পারো না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর