সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে বিশ্বজুড়ে দক্ষিণপন্থীরা নির্বাচনী বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এর বাস্তব কারণ ও ফলাফল খতিয়ে দেখা হয়েছে এই লেখায়। লিখেছেন আলতাফ পারভেজ ২০২৬–এর শেষ মাসগুলো পার হচ্ছে বেশ নাটকীয়ভাবে। ব্রাজিলে বলসোনারো বিদায় হলেন। তাঁর পিছু নিলেন সার্বিয়ার ভুচিচ। নেতানিয়াহুও আগের দাপট হারালেন। এরপর ট্রাম্পশিবিরের বিপর্যয়। একই সময় বিশাল ভারতজুড়ে চলছে ককরোচ-তরঙ্গ।
বিভিন্ন দেশে দক্ষিণপন্থীবিরোধী এসব রাজনৈতিক হোঁচট কতটা আদর্শিক মোড় বদল, কতটা স্রেফ সাময়িক রাজনৈতিক-পরাজয়, সেসব নির্মোহভাবে খতিয়ে দেখার দাবি রাখে।পরিচয়বাদ বনাম রুটি-রুজির সংকটযুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের আবির্ভাব প্রায় এক যুগ আগে রিপাবলিকান দলে মনোনয়ন চাওয়ার মধ্য দিয়ে। ওই দলে ও আমেরিকার সমাজে দক্ষিণপন্থী জনতুষ্টিবাদের উত্থান আরও আগে। তাদের বক্তব্য ছিল: অভিবাসীরা আমেরিকার শ্বেতাঙ্গদের রুটি–রুজির জন্য হুমকি।
যারা অভিবাসীদের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছে তারা আমেরিকার ক্ষতি করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।