advertisement
advertisement

কোয়ান্টাম জগৎ: শূন্যস্থান কেন পুরোপুরি ফাঁকা নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
কোয়ান্টাম জগৎ: শূন্যস্থান কেন পুরোপুরি ফাঁকা নয়

ছবি ১৬: কোয়ান্টাম জগতে শূন্যস্থানও পুরোপুরি শূন্য নয়। সেখানে ক্ষণিকের জন্য ভার্চুয়াল কণার উদয় ও বিলয় ঘটতে পারে। চোখে দেখা যায় না, তবু এই ক্ষণস্থায়ী ঘটনাগুলো মনে করিয়ে দেয়—কণার অনুপস্থিতি মানেই শূন্যতা নয়!

advertisement

আগের পর্বহাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কল্যাণে আমরা জানি, কোয়ান্টাম জগতে কোনো কোয়ান্টাম কণার অবস্থান ও ভরবেগ একই সময়ে নিখুঁতভাবে জানা যায় না। কোয়ান্টাম জগতে অবস্থান ও ভরবেগকে বলা হয় পরিপূরক রাশি। এর মানে হলো, দুটিকে একই সঙ্গে পুরোপুরি নির্ভুলভাবে মাপা সম্ভব নয়।কিন্তু কোয়ান্টাম জগতে আরও এক জোড়া পরিপূরক রাশি আছে। অবস্থান ও ভরবেগের মতো তারা অতটা বিখ্যাত নয়। কিন্তু আমাদের মহাবিশ্বের জন্য তাদের গুরুত্ব অনেক বড়।

কোয়ান্টাম জগতে শক্তি ও সময়ও পরিপূরক রাশি। অবস্থানের সঙ্গে ভরবেগের যে সম্পর্ক, শক্তির সঙ্গে সময়ের সম্পর্কও অনেকটা তেমনই। অবস্থানকে শক্তি দিয়ে এবং ভরবেগকে সময় দিয়ে বদলে দিলে আমরা পেয়ে যাই একই রকম সহজ, অথচ দারুণ গুরুত্বপূর্ণ আরেকটি নীতি। সেটি হলো শক্তি-সময় অনিশ্চয়তা নীতি। এটিকেও একটি ছোট্ট সমীকরণে লেখা যায়: ΔE · Δt ≥ ħ/2।এবার আমাদের সেই দাঁড়িপাল্লার কথা মনে করো।

এক পাশে রয়েছে শক্তির অনিশ্চয়তা ΔE এবং সময়ের অনিশ্চয়তা Δt-এর গুণফল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর