advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

তবে নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে কর্তৃপক্ষ।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে।প্রক্টরের কার্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটিঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর