advertisement
advertisement

লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকেরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

advertisement

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।অন্যদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে কয়েকটি নোটিশে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।চন্দ্রায় মহাসড়ক অবরোধ আজ সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর