advertisement
advertisement

রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী আলোর পাঠশালায় গত বুধবার ১১ নভেম্বর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

advertisement

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজশাহী আলোর পাঠশালায় একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১১ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এই সমাবেশ আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন এবং আলোর পাঠশালার অন্যান্য শিক্ষকবৃন্দ।সমাবেশে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং তাদের সার্বিক দেখভালের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

বিশেষ করে বর্তমান সময়ে সন্তানদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার, প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং তাদের চলাফেরা ও বন্ধু মহলের ওপর সজাগ ও দায়িত্বশীল দৃষ্টি রাখার বিশেষ আহ্বান জানানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর