advertisement
advertisement

৫৯ বছরের নায়িকার সঙ্গে ২৫ বছরের নায়কের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
৫৯ বছরের নায়িকার সঙ্গে ২৫ বছরের নায়কের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা

‘ইয়াগা’র দৃশ্য। আইএমডিবি

advertisement

বয়সের ব্যবধান ৩৪ বছর। পর্দায় এমন দুই অভিনয়শিল্পীর অন্তরঙ্গ দৃশ্য দেখতে কেমন হবে, তা নিয়ে দর্শকের কৌতূহল থাকাই স্বাভাবিক। নতুন টিভি সিরিজ ‘ইয়াগা’তে এমনই একটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন ২৫ বছর বয়সী হাডসন উইলিয়ামস ও ৫৯ বছর বয়সী ক্যারি-অ্যান মস। দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুলেছেন দুই অভিনয়শিল্পী। এএমসি প্লাসের নতুন সিরিজটি তৈরি হয়েছে স্লাভিক লোককথার রহস্যময় চরিত্র বাবা ইয়াগাকে কেন্দ্র করে।

সিরিজে হাডসন উইলিয়ামস অভিনয় করেছেন হেনরি পার্ক চরিত্রে। ধনী পরিবারের সন্তান হেনরি একসময় নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার একটি অদ্ভুত অভ্যাস ছিল—নিজের যৌন সম্পর্কের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা। এমনই একটি দৃশ্যে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাথরিন হারগ্রোভের সঙ্গে তার সম্পর্ক।

এই চরিত্রে অভিনয় করেছেন ক্যারি-অ্যান মস।এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে মস জানান, দৃশ্যটি ধারণের আগে তাঁদের বেশ কয়েকবার মহড়া দিতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর