নেত্রকোনার কলমাকান্দার পাতলাবন সীমান্তে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী
ডিসেম্বর মাস সামনে রেখে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থেকে নেত্রকোনার সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইটের মাধ্যমে নজর রাখা হচ্ছে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।তৌহিদুল বারী, লেফটেন্যান্ট কর্নেল ও অধিনায়ক, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ‘সম্প্রতি সিলেটে একটা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আমাদের পুরো বর্ডার গার্ড বাংলাদেশকে বলা হয়েছে, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ হবে না।
একই সঙ্গে মাদক, অস্ত্র, গোলাবারুদে চোরাচালানে জিরো টলারেন্স করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।