advertisement
advertisement

ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার—গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার—গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা

ফ্রেন্ডশিপ সেন্টারের ভবনটি ওপর দিক থেকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধবিহারের ছবি ফুটে ওঠে অনেকটা

advertisement

ফ্রেন্ডশিপ সেন্টারের ভবনটি ওপর দিক থেকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধবিহারের ছবি ফুটে ওঠে অনেকটাগাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের প্রকৃতিবান্ধব নকশার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান আর্বানা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) দেওয়া এই পুরস্কারের মোট অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথমবারের মতো ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সম্পর্ক পুনঃস্থাপনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মোমায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।পুরস্কারের মোট দুই লাখ ডলারের মধ্যে কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান পাবেন এক লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা।

বাকি এক লাখ ডলার (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) ব্যয় হবে আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলে বন পুনরুদ্ধার ও বনায়নের কাজে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর