advertisement
advertisement

২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে

অনেক কম্পিউটার ব্যবস্থা সময়কে একটি সংখ্যা হিসেবে জমা রাখে

advertisement

২০৩৮ সালের ১৯ জানুয়ারি। পৃথিবীর বেশির ভাগ মানুষই হয়তো স্বাভাবিকভাবে নিজেদের কাজ করছেন। কিন্তু হঠাৎই বিশ্বের কোথাও কোনো পুরোনো কম্পিউটার তারিখের হিসাব হারিয়ে ফেলল! বর্তমান সময়ের বদলে পর্দায় ভেসে উঠল ১৯০১ সালের কোনো তারিখ। কোনো যন্ত্র কাজ করছে না, কোনো সফটওয়্যার দিচ্ছে ভুল তথ্য। আবার কোথাও সময়নির্ভর কোনো ব্যবস্থা অস্বাভাবিক আচরণ করছে।বিষয়টি কিন্তু মোটেও কল্পকাহিনি নয়।

কম্পিউটার ব্যবস্থার পুরোনো একটি সীমাবদ্ধতা থেকেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রযুক্তি দুনিয়ায় এই সমস্যার নাম ‘ইয়ার ২০৩৮’।তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আধুনিক কম্পিউটার ও সফটওয়্যারের বড় অংশই এই সমস্যার বাইরে।

মূল উদ্বেগটা হলো বহু বছর ধরে ব্যবহৃত পুরোনো ৩২-বিট কম্পিউটার, যন্ত্রপাতি এবং বিভিন্ন যন্ত্রের ভেতরে থাকা কম্পিউটার ব্যবস্থাকে ঘিরে।কম্পিউটারের মাউস একদিনে কতটা পথ ভ্রমণ করে২০৩৮ সালের ১৯ জানুয়ারি সমন্বিত বিশ্বসময় অনুযায়ী রাত ৩টা ১৪ মিনিট ৭ সেকেন্ডে সেই ৩২-বিটের চিহ্নযুক্ত পূর্ণসংখ্যার সর্বোচ্চ সীমায় পৌঁছানোর কথা।সমস্যাটা আসলে কীকম্পিউটারের কাছে সময় কিন্তু আমাদের মতো ‘আজ’, ‘কাল’ বা ‘পরশু’ নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর