advertisement
advertisement

২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার

মধুভরা চাক হাতে মৌচাষি সাদ্দাম হোসেন। সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে

advertisement

গ্রামের মাটির রাস্তার দুই পাশে সবজির খেত আর বরইবাগান। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি ছোট কাঠের বাক্স। প্রতিটির গায়ে ছোট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে মৌমাছি কখনো ঢুকছে, কখনো বেরিয়ে আসছে। চারপাশে গুঞ্জন। বাইরে থেকে সাধারণ বাক্স মনে হলেও ভেতরে গড়ে উঠেছে মৌমাছির সংসার, জমছে মধু।গত শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে দেখা গেল এমন দৃশ্য। বাক্সের পাশে দাঁড়িয়ে ছিলেন মৌচাষি সাদ্দাম হোসেন।

একটি বাক্স খুলে বের করলেন মৌচাকের ফ্রেম (মৌমাছি যে কাঠামোয় চাক তৈরি করে)। ফ্রেমজুড়ে তখনো অসংখ্য মৌমাছির আনাগোনা। কাগজের টুকরায় আগুন জ্বালিয়ে চাকের কাছে ধোঁয়া দিলেন তিনি। তাঁর ছোট ভাই ফরহাদ হোসেন আলতো করে মৌমাছিগুলো বাক্সের ভেতরে ঝেড়ে ফেললেন। এরপর চাকের মধু ভরা অংশ কেটে একটি পাত্রে রাখলেন সাদ্দাম।আমের ফুলের মৌসুমে একটি মৌ বাক্স থেকে প্রায় তিন কেজি মধু পাওয়া যায়।

বরই ও শর্ষের মৌসুমেও বাক্সপ্রতি দুই থেকে তিন কেজি মধু মেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর