advertisement
advertisement

ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ

একই টেস্টে অভিষেক হয়েছিল টেন্ডুলকার ও ওয়াকারের।

advertisement

৩৭ বছর আগে এই দিনে একই ম্যাচে টেস্ট অভিষেক আধুনিক ক্রিকেটের দুই গ্রেটের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনিস। সেই সিরিজে দুজন মুখোমুখি হয়েছিলেন দুই টেস্টে। এরপর? এই প্রশ্নের উত্তরটা হয়ে আছে ক্রিকেটের বড় এক আক্ষেপ। সেটি কেন, এর উত্তর আছে উৎপল শুভ্রর এই লেখায়।বিশেষ কোনো উপলক্ষের দশক পূর্তির উদ্‌যাপন করাই যায় বা বিভিন্ন জয়ন্তীর—রজত, সুবর্ণ...।

কিন্তু ৩৭ বছর পূর্তি মোটেই স্মৃতিচারণা করার মতো উপলক্ষ নয়। তবে সেই বিশেষ উপলক্ষটা বিশেষ কারও হলে এই নিয়ম আর খাটে না। এই যেমন শচীন টেন্ডুলকার। প্রতিবছর ১৫ নভেম্বর দিনটি এলেই ভারতীয় সংবাদমাধ্যম অবধারিতভাবে মনে করিয়ে দেবে, এত বছর আগে এই দিনে শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেক হয়েছিল। ‘এত’ শব্দটার জায়গায় যে শুধু সংখ্যাটা বদল হয়, তা তো বুঝতেই পারছেন।

শুধু ভারতীয় সংবাদমাধ্যমই-বা বলছি কেন, আজ বিশ্বের যেকোনো ক্রিকেট পোর্টালে গেলেই দেখবেন, নিয়মকে প্রমাণ করা দু-একটা ব্যতিক্রম বাদ দিলে ১৫ নভেম্বর দিনটির এই আলাদা মহিমার কথা বলা আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর