বিএনপি (বাঁয়ে) ও জামায়াতের লোগো
সাবেক দুই মিত্রের বিরোধে ভোট ও ক্ষমতার হিসাবের পাশাপাশি আদর্শিক অবস্থানও গুরুত্বপূর্ণ। বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে সামনে এনে উদার ও মধ্যপন্থী পরিচয় প্রতিষ্ঠায় সচেষ্ট।জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে এই বিরোধ নতুন মাত্রা পায়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একসময়ের দুই মিত্রের এই বিরোধের নেপথ্যে কী রাজনৈতিক হিসাব রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।