ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট (ডানে)
ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গড়তে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই আহ্বান খারিজ করে দিয়েছেন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। তিনি নেতানিয়াহুর এমন আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন।গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা। নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত তিনি।
এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকটসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ধাপ্পাবাজি। সরকার গঠনের বিষয়ে আলোচনার সময় আগের নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন।
অথচ তিনি নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’এর আগে নেতানিয়াহু ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।