advertisement
advertisement

সংবিধিবদ্ধ সতর্কীকরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সংবিধিবদ্ধ সতর্কীকরণ

advertisement

অনেক দিন ধরেই একটা কথা শুনছিলাম, এখন পাসপোর্ট করা সহজ। পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে। দালালও নাকি নেই। সাধারণ মানুষ যাবে, যা যা করতে হয় আরামে করবে, পাসপোর্ট নিয়ে চলে আসবে। সিম্পল। এই কথায় বিশ্বাস করেই অর্ধেক জীবন পাসপোর্ট ছাড়া কাটানোর পর আমি সিদ্ধান্ত নিলাম, এবার করেই ফেলব। শেষ পর্যন্ত করেছি। দালাল ছাড়াই করেছি। কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসে শুধু ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরতে হয়েছে।

এমনিতেই অফিসের কর্মকর্তার সংখ্যা কম, তার ওপর ঘণ্টা দুয়েকের লোডশেডিং। গরমে-ঘামে জীবন অতিষ্ঠ। তা-ও দিন শেষে নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম, যদি ছবিটা ভালো হতো। ছবিটা আরেকবার তোলার অনুরোধ করাতে আমাকে অপমানও করা হলো। সেই অপমান আবার সূক্ষ্মও না, স্থূল ধরনের।ফেসবুকে ঢুকলেই আজকাল শুধু পাসপোর্টের আলাপ। ৫ মিনিট স্ক্রল করলেই পাসপোর্ট নিয়ে অন্তত বিশটা কনটেন্ট দেখা যায়।

এর শুরুটা হয়েছে ভারতে পলাতক শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন—এমন একটা খবর ফাঁস হওয়ার পর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর