advertisement
advertisement

বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন

বাথরুম

advertisement

আমরা প্রতিদিন যে জায়গাটি ব্যবহার করি, জায়গা বা দেশভেদে এর নাম বদলে যায়। কখনো আমরা একে বলি বাথরুম, কখনো টয়লেট, আবার কোথাও একে ডাকা হয় ওয়াশরুম কিংবা রেস্টরুম। কিন্তু কাজ তো সব জায়গাতেই এক। তাহলে একই ঘরের এতগুলো আলাদা নাম কেন হলো?আসলে এই নামগুলোর পেছনে লুকিয়ে আছে দারুণ সব ইতিহাস, ভদ্রতা আর সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের রুচির গল্প। তাহলে চলো জেনে নেওয়া যাক, জায়গা ও প্রয়োজন ভেদে এই ঘরের আসল নাম কী?

যাতে পরেরবার থেকে কোথায় কোন শব্দটা ব্যবহার করবে, তা তুমি খুব সহজেই ঠিক করতে পারো।শুরুতে মানুষ যখন বাড়ি তৈরি করত, তখন গোসল করার জায়গা এবং টয়লেটের জায়গা এক থাকত না। যুগের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে যখন গোসলের জায়গা বা বাথটাব এলো, তখন মানুষ সেই ঘরটিকে বাথরুম বলতে শুরু করল।কিন্তু ঝামেলা বাধল যখন বড় বড় অফিস, দোকান বা জনবহুল জায়গায় ঘর তৈরি করা হলো, যেখানে গোসল করার কোনো জায়গা নেই। আছে কেবল হাত ধোয়া ও টয়লেট করার ব্যবস্থা।

তখন গোসলের সঙ্গে সম্পর্ক না থাকায় ঘরটির নতুন নাম দেওয়া হলো ‘রেস্টরুম’ বা ‘ওয়াশরুম’।স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে হাতের যে ক্ষতিবাথরুম অন্যদিকে, টয়লেট শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘টয়েলেট’ (toilette) থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর