advertisement
advertisement

ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ ঝাড়লেন জামাল, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ ঝাড়লেন জামাল, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

ফেসবুকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন গোলকিপার শ্রাবণ

advertisement

গত রাতে হয়তো অন্য রকম একটা সকাল দেখার স্বপ্ন ছিল বাংলাদেশের ফুটবলারদের। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দে রাতটা কাটবে, পরদিন টিম হোটেলে ফিরবেন হাসিমুখে। কিন্তু ফুটবল সব সময় স্বপ্নের গল্প লেখে না। কখনো কখনো একটা ভুলই বদলে দেয় পুরো গল্প।২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনালেই।

ম্যাচের শেষ দিকে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে গোল হজম করে বাংলাদেশ। আবদুল সামাদ আরশাদের সেই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশের ভাগ্যে জোটে হতাশা ও আক্ষেপ।ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে শ্রাবণ। গোল হজমের জন্য তাঁকেই দায়ী করছেন অনেকে। আজ ফেসবুকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এই গোলকিপার।

শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর