ঘটনাস্থলে লোকজনের ভিড়। গতকাল শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায়
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ির দরজার সামনে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের ধারণা, ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে।
মরদেহের চোখে–মুখে আঘাতের চিহ্ন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।খবর পেয়ে দিবাগত রাত একটার দিকে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।হারেজ উদ্দিন, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারনিহত ব্যক্তির চোখে–মুখে আঘাতের চিহ্ন ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।
দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।নিহত রফিকুল ইসলাম তালুকদার (৫০) গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকার বাসিন্দা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।