advertisement
advertisement

সুইডেন, ফ্রান্স নাকি ফিনল্যান্ড, পড়তে যাওয়ার আগে কী জানা জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
সুইডেন, ফ্রান্স নাকি ফিনল্যান্ড, পড়তে যাওয়ার আগে কী জানা জরুরি

ইউরোপে পড়াশোনা একটি সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব শিক্ষার্থীরই

advertisement

ইউরোপে পড়তে যাব—একটি বাক্যেই অনেক শিক্ষার্থীর স্বপ্ন শুরু হয়। কিন্তু ইউরোপ একটি দেশ নয়; এটি ভিন্ন ভাষা, ভিন্ন খরচ, ভিন্ন শিক্ষাব্যবস্থা ও ভিন্ন ক্যারিয়ারপথের এক বিশাল মহাদেশ। তাহলে সুইডেন, ফ্রান্স নাকি ফিনল্যান্ড—কোনটি আপনার জন্য উপযুক্ত?বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখন কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের দিকে তাকাচ্ছেন।

কারণ, সেখানে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা, নিরাপত্তা, গবেষণার সুযোগ এবং ইউরোপীয় কর্মবাজারে প্রবেশের সুযোগ। তবে সফল হওয়াটা ভিসা ফরম পূরণ করা থেকে নয়; নিজের লক্ষ্য ও সামর্থ্য বুঝে সঠিক দেশ নির্বাচন করার ওপর নির্ভর করে।সুইডেন: প্রযুক্তি ও উদ্ভাবনের পথেযাঁরা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা ব্যবসা নিয়ে পড়তে চান, তাঁদের পছন্দের তালিকায় সুইডেন থাকতে পারে।

স্টকহোম, গোথেনবার্গ ও লুন্ডের মতো শহরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে পড়ানো অনেক প্রোগ্রাম রয়েছে।দেশটির শিক্ষাব্যবস্থা গবেষণা, সমালোচনামূলক চিন্তা ও দলগত কাজের ওপর গুরুত্ব দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর