advertisement
advertisement

‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’

হাসপাতালের সামনে আহাজারি করছেন ফারেজের মা রোকেয়া বেগম। আজ সকালে চট্টগ্রামের পটিয়ায়

advertisement

‘মোটরসাইকেলের কী একটা ঝামেলা হইছে। ঠিক করতে গতকাল সকালে শহরে গিয়েছিল। রাতে ছেলে ফোন করে বলছিল, শহরেই থাকতে হবে, বাড়ি ফিরবে সকাল ১০টার দিকে। আমার ছেলে আর বাড়ি ফিরে নাই। আমাদের ছেড়ে চলে গেছে।’আজ সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের লাশের পাশে এভাবেই আহাজারি করছিলেন রোকেয়া বেগম।

এর আগে সকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলের।মোহাম্মদ ফারেজনিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফারেজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। ফারেজ একটি মোটরসাইকেল নিয়ে সকালে চট্টগ্রাম নগর থেকে লোহাগাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পটিয়ায় একটি যাত্রীবাহী ইগল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় মোটরসাইকেলটির পেছনে বসে থাকা মোহাম্মদ রামিন (২০) এক তরুণও আহত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর