সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম
জুলাই গণ–অভ্যুত্থানকালের পৃথক দুটি হত্যাচেষ্টা ও হত্যা মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবর ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।রাজধানীর মিরপুর মডেল থানার এসব মামলায় আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভার্চ্যুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এ তথ্য জানান।হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর ভার্চ্যুয়ালি শুনানি হয়। শুনানি নিয়ে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।মামলার নথি থেকে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানকালে ওমর ফারুক শাকিল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়।
মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।