অনেক পরিষ্কারক পণ্যে এমন সব রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর
ঘর পরিষ্কারের স্প্রে বা জীবাণুনাশকের কড়া রাসায়নিক ফুসফুসের বড় ক্ষতি করতে পারে। অনেক সময় বাসা পরিষ্কারের ক্লিনার বা এয়ার ফ্রেশনার থেকেও ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে, বাড়ায় কাশি ও শ্বাসকষ্ট। তাই অতিরিক্ত সুগন্ধি ও রাসায়নিক ব্যবহার না করে, পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখা জরুরি। আর ঘরে সব সময় হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে।সারা দিন অফিস বা বাইরে ঘোরাঘুরি শেষে যখন বাড়ি ফেরেন, তখন নিজের ঘরটাকেই মনে হয় সবচেয়ে নিরাপদ।
কিন্তু কখনো ভেবে দেখেছেন কী, নিজের বাসা ভেতর থেকে ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে কি না? বাইরের বাতাসের দূষণের কথা আমরা প্রায়ই খবরের দেখি। কিন্তু আমাদের ঘরের ভেতরের বাতাস যে বাইরের চেয়েও বেশি দূষিত হতে পারে, তা কি জানেন? আমাদের শহরের ঘরবাড়িগুলো সাধারণত কেমন হয়? সারা দিন ফ্ল্যাট বা ঘরের দরজা-জানালা প্রায় বন্ধ থাকে। এসি বা ফ্যানের বাতাসে ঘর ঠান্ডা রাখা হয়।
এ ছাড়া ঘরের মেঝে পরিষ্কার করার ক্লিনার, মশা তাড়ানোর কয়েল বা স্প্রে, প্লাস্টিকের জিনিসপত্র ও এয়ার ফ্রেশনারের মতো নানা জিনিস ব্যবহার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।