পদ্মা নদীতে ধরা পড়া পাঙাশ মাছটি গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আনা হয়। রোববার বেলা ১১টার দিকে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ১৮ হাজার ৬৪৫ টাকায়। আজ রোববার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।পাবনার ঈশ্বরদী এলাকার জেলে পিমা হালদারের জালে পাঙাশ মাছটি ধরা পড়ে।
জেলে ও স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে পিমা হালদার কয়েকজন সঙ্গীকে নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে নামেন। ফেরিঘাটের উজানে নদীতে চাপ জাল ফেলে অপেক্ষা করতে থাকেন তাঁরা। একপর্যায়ে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে নৌকায় নেওয়ার পর দেখতে পান, এতে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়েছে।সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের ইউসুফ মোল্লার আড়তে নিয়ে আসেন জেলেরা।
সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।