advertisement
advertisement

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে দর্শক উন্মাদনা দেখা গিয়েছিল

advertisement

যে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে ২০০ টাকায়। তা–ও আবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের টিকিট!স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। তারই প্রভাব পড়েছে টিকিটের দামে।

১৭ নভেম্বর ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে এখন গ্যালারির টিকিট মিলছে মাত্র ২০০ টাকায়।টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে কমানোর পরও টিকিটের দাম ছিল ৮০০ টাকা।গতকাল পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ।

তবু ফাইনালে দর্শক কতটা হবে, সে শঙ্কা থাকছেই।বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের গ্যালারি ছিল দর্শকে ভরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর